হত্যা মামলার আসামি গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ১৯৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে একাধিক মামলার আসামি ফখরুল ইসলাম মন্জু ওরফে বলি (৩৭) হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
গতকাল রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিহতের স্বজন ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা হত্যাকাÐে জড়িতদের দ্রæত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, গত সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বোনের বাড়ি থেকে অসুস্থ ভাগনিকে দেখে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রæতার জেরে হাজীপুর ইউনিয়নের মান্দার বাড়ির দরজায় প্রকাশ্যে মন্জুকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তারা। দ্রæত গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের বাবা বদিউজ্জামান, বোন রেহানা আক্তার রুম্পা এবং স্থানীয় বাসিন্দা মো. হাসান, মো. আনোয়ার, মোসাম্মৎ বিউটি ও মোসাম্মৎ নিলুফার ইয়াসমিন।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের দ্রæত গ্রেপ্তার করা হবে।














