ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

হবিগঞ্জ প্রেস ক্লাব নিয়ে অনিয়মের প্রতিবাদ, সংস্কার দাবি

হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সভার প্রথমেই হবিগঞ্জ প্রেসক্লাব সংস্কার আন্দোলনের একজন সদস্য সাংবাদিক আব্দুল হান্নান স্বপনের মৃততে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। পরে হবিগঞ্জ প্রেসক্লাবের চলমান সংকট ও অনিয়মের প্রতিবাদে হবিগঞ্জ প্রেসক্লাব আন্দোলনকারীরা দাবি জানিয়েছেন জেলার কর্মরত সাংবাদিকদের একটি বড় অংশ। গতকাল মঙ্গলবার দিনরাত কার্যালয়ে আয়োজিত এক সভা থেকে এ দাবি জানান।
সভায় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী হবিগঞ্জ প্রেসক্লাবকে ঘিরে সাম্প্রতিক সময়ে দুটি পক্ষ কমিটি ও পাল্টা কমিটি ঘোষণার ঘটনায় জেলার সচেতন মহল ও প্রশাসনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এতে সংগঠনের সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং সাধারণ মানুষের কাছেও নেতিবাচক বার্তা যাচ্ছে।
তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা কমিটিতে নানা অনিয়ম হয়েছে। প্রকৃত সাংবাদিকদের প্রেসক্লাবের বাহিরে রেখে, তাদের মনগড়া সদস্যপদ দেয়া হয়েছিল,তা বাতিল দাবিসহ সংস্কারের দাবি নানান বিতর্কিত সিদ্ধান্তের কারণে প্রায় দুই বছর ধরে প্রেসক্লাব কার্যত অচল অবস্থায় ছিল।
বক্তারা আরও বলেন, সংস্কারের দাবি চলমান থাকা অবস্থায় গোপনে পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর প্রতিবাদে উপস্থিত সাংবাদিকরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
সভায় অতীতের একটি ঘটনার কথাও তুলে ধরা হয়। বক্তাদের ভাষ্য অনুযায়ী, প্রেসক্লাবকে কেন্দ্র করে উত্তেজনার জেরে এক পর্যায়ে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ করা হয়। পরে প্রশাসনের আশ্বাস সত্ত্বেও সমস্যার সমাধান না হয়ে বহিরাগতদের মাধ্যমে জোরপূর্বক তালা ভাঙার ঘটনা ঘটে, যা জেলার মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
তারা বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। সেই জায়গা থেকে কোনো ধরনের সহিংসতা বা অরাজক পরিস্থিতি কাম্য নয়। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে দ্রুত একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ সমাধানের দাবি জানান তারা।
এ সময় বক্তারা হবিগঞ্জ প্রেসক্লাবকে একটি সুশৃঙ্খল ও নিরপেক্ষ প্রতিষ্ঠানে রূপ দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। বক্তারা বলেন, ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমে প্রেসক্লাবকে পুনর্গঠন করে প্রকৃত সাংবাদিকদের অধিকার নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হবিগঞ্জ প্রেস ক্লাব নিয়ে অনিয়মের প্রতিবাদ, সংস্কার দাবি

আপডেট সময় :