ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

গোলাপগঞ্জে ইসলামী ব্যাংকের ২০ লাখ টাকা ছিনতাই

অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তার কাছ থেকে টাকা লুট

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের গোলাপগঞ্জে দিনের আলোয় দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গোলাপগঞ্জ শাখা থেকে উত্তোলন করা ২০ লাখ টাকা অস্ত্রের মুখে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল সোমবার (১১ মে) বিকেল প্রায় ৩টার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার দাঁড়িপাতন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রাজাগঞ্জ ইসলামী এজেন্ট ব্যাংকের জন্য ইসলামী ব্যাংকের গোলাপগঞ্জ শাখা থেকে ২০ লাখ টাকা উত্তোলন করেন ব্যাংক কর্মকর্তা সাফওয়ান আহমদ। পরে প্রতিনিধি মোহাম্মদ আলীকে সঙ্গে নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে রাজাগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন তারা।
পথিমধ্যে দাঁড়িপাতন এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে সাফওয়ান আহমদের কাছ থেকে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় তারা।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম ছিনতাইয়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোলাপগঞ্জে ইসলামী ব্যাংকের ২০ লাখ টাকা ছিনতাই

অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তার কাছ থেকে টাকা লুট

আপডেট সময় :