আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নগরকান্দায় যৌথ বাহিনীর মহড়া
- আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলার সকল ইউনিয়নে এ মহড়া পরিচালনা করা হয়। এতে থানা পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর সদস্যরা অংশ নেন। প্রতিটি ইউনিয়নে সংশ্লিষ্ট বিট অফিসারের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মেহরাজ শারবীন, নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান এবং নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মো. রাসুল সামদানী আজাদের সার্বিক দিকনির্দেশনায় মহড়াটি অনুষ্ঠিত হয়।
পুলিশ সূত্র জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ স্থাপনা, বাজার, সড়ক ও জনবহুল এলাকায় টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনকালীন সময়জুড়ে এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

















