ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

লোহাগাড়ায় বাজারের ইজারা বাতিল ও স্থায়ী শেড নির্মাণের দাবি

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৬৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের লোহাগাড়ার বটতলী বাজারের ১৪৩৩ সনের ইজারা বাতিল ও বাজারের নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে স্থায়ী শেড নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
গতকাল সোমবার (বেলা সাড়ে ১১টার দিকে বটতলী বাজার এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পাশেই বটতলির ব্যবসায়ী ও শহর পরিচালনা কমিটির যৌথ ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ব্যানার-ফেস্টুন হাতে শতাধিক ব্যবসায়ী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দ্রুত সময়ের মধ্যে বাজারে শেড নির্মাণের দাবি জানান।
মুহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য সচিব ও ব্যবসায়ী মো. সরওয়ার আক্তার।
তিনি অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে বটতলী বাজার থেকে সরকার রাজস্ব আদায় করছে। অথচ সরকারি কোনো নির্ধারিত জায়গা নেই, নেই আধুনিক শেড। বছরের পর বছর রোদ–বৃষ্টি মাথায় নিয়ে সড়কের পাশে ব্যবসা করতে হচ্ছে। এতে ব্যবসায়ী ও ক্রেতা উভয়ই ভোগান্তিতে পড়ছেন।’
তিনি আরও বলেন, ‘শেড নির্মাণের আগে বাজার ইজারা দেওয়া যুক্তিসঙ্গত নয়। আগে বাজারের জায়গা নির্ধারণ করে স্থায়ী শেড তৈরি করতে হবে। না হলে ইজারা দেওয়া অবৈধ।’
ব্যবসায়ীদের অভিযোগ, বাজারের জায়গার অনেক দোকান ব্যক্তিমালিকানাধীন হওয়া সত্ত্বেও ইজারাদাররা এসব দোকান থেকেও জোরপূর্বক ইজারা আদায়ের চেষ্টা করছে। এমনকি সড়ক বিভাগের জায়গায় দোকান বসিয়ে চলাচলে বিঘ্ন সৃষ্টি করেও ইজারার টাকা সংগ্রহ করা হচ্ছে।
তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দেন। দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লোহাগাড়ায় বাজারের ইজারা বাতিল ও স্থায়ী শেড নির্মাণের দাবি

আপডেট সময় :