ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

মুন্সীগঞ্জে পদ্মা নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধি
  • আপডেট সময় : ১৬৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা সেতুর কাছে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র মো. আরাফাতের মরদেহ ৪৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছাকাছি নদীতে মাছ ধরার সময় জেলেরা মরদেহটি ভেসে উঠতে দেখে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ দুপুর আড়াইটার দিকে শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র আরাফাত চার বন্ধুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় হঠাৎ স্রোতের টানে সে ভেসে যায়। তার সঙ্গে থাকা অন্য তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও আরাফাত নিখোঁজ হয়।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও কোস্ট গার্ড যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। তবে টানা দুই দিন অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, “আজ সকালে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে তা উদ্ধার করা হয়েছে এবং স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।” নিহত আরাফাত শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুন্সীগঞ্জে পদ্মা নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট সময় :