আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো জাকের মঞ্জিলের ওরস
- আপডেট সময় : ৯৩ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিলে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে চার দিনব্যাপী বার্ষিক ওরস শরিফ।
গত শনিবার (১০ জানুয়ারি) শুরু হওয়া এ ওরস শরিফে দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজারো ভক্ত ও আশেকান অংশগ্রহণ করেন। ওরস উপলক্ষে বিশ্ব জাকের মঞ্জিল প্রাঙ্গণে জিকির-আজকার, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শেষ দিন মঙ্গলবার (১৩ জানুয়ারি) ফজরের নামাজ শেষে অনুষ্ঠিত আখেরি মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
ওরস চলাকালীন সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি আগত ভক্তদের সেবায় স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
আয়োজকরা জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এবারের ওরস শরিফ সম্পন্ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। অংশগ্রহণকারী ভক্তরা জানান, প্রতি বছরের মতো এবারও আখেরি মোনাজাতে অংশগ্রহণ করে তারা আত্মিক প্রশান্তি অনুভব করেছেন














