ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

টেকনাফে র‌্যাবের অভিযানে ১৩ মানব পাচার ভিকটিম উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী-পুরুষসহ ১৩ জন ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে একটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র ওই এলাকায় একটি বাড়িতে নারী ও পুরুষদের জোরপূর্বক আটকে রেখে সাগরপথে মালয়েশিয়ায় পাচার এবং মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১৩ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ৬ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন রোহিঙ্গা পুরুষ এবং ৩ জন রোহিঙ্গা নারী রয়েছেন।
ঘটনায় জড়িত পলাতক পাচারকারী হিসেবে মো. সাইফুল (৩৮), মো. মালবিক কামাল (৪৬), মো. ফাইসাল (২৭), মো. জাফর (৩৬) ও মো. সাইফুল ইসলাম (২৪)-এর নাম জানা গেছে। তারা সবাই টেকনাফ এলাকার বাসিন্দা। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে।
র‌্যাব জানায়, উদ্ধারকৃতদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মানব পাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৫।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকনাফে র‌্যাবের অভিযানে ১৩ মানব পাচার ভিকটিম উদ্ধার

আপডেট সময় :