ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

আঞ্চলিক অখন্ডতাকে স্বীকৃতি দেওয়া উচিত: এস জয়শঙ্কর

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫০০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০১৫ সালের ডিসেম্বরে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তান গিয়েছিলেন। তার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের উত্তেজনা ও অবনতির কারণে আর কোনো ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান যাননি।

এরপর প্রায় নয় বছর পর ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে যোগ দিতে পাকিস্তান সফরে করছেন।

পাকিস্তান সফরে থাকা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আঞ্চলিক অখন্ডতা ও সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

বুধবার পাকিস্তানে অনুষ্ঠিত এসসিও সম্মেলনে তিনি এ কথা বলেন।

করোনাভাইরাস মহামারি, ইসরায়েল-হামাস-হিজবুল্লাহ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের সংকটময় পরিস্থিতিতে এ সম্মেলন শুরু হয়েছে। চরম জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা, অর্থনৈতিক অস্থিরতার মতো ঘটনা প্রবৃদ্ধি ও উন্নয়নকে প্রভাবিত করেছে।

ঋণ একটি গুরুতর উদ্বেগের বিষয়, এমনকি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও পিছিয়ে পড়েছে বিশ্ব। প্রযুক্তির ভালো সম্ভাবনা রয়েছে, পাশাপাশি উদ্বেগের কারণও আছে।

সন্ত্রাসবাদ, চরমপন্থা ও বিচ্ছিন্নতাবাদকে তিন শয়তান আখ্যা দিয়ে তিনি বলেন, প্রকৃত অংশীদারির ভিত্তিতে সহযোগিতার সম্পর্ক নির্মিত হয়, একতরফা এজেন্ডার ভিত্তিতে নয়।

দুই দিনব্যাপী এসসিও সম্মেলনে এবার সভাপতিত্ব করছে পাকিস্তান। বুধবার সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্প সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আঞ্চলিক অখন্ডতাকে স্বীকৃতি দেওয়া উচিত: এস জয়শঙ্কর

আপডেট সময় :