ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার আদমদীঘিতে পুকুরের পানিতে ডুবে সুরভী আক্তার (২১ মাস) নামে এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের চেচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুরভী আক্তার ওই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে হামাগুড়ি দিয়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত সুরভী পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।

খবর পেয়ে আদমদীঘি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় :