ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নকলা হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন Logo ক্রীড়াঙ্গনে ইউএনও’র অবদান, নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এ চ্যাম্পিয়ন নগরকান্দা উপজেলা Logo কৃষকদের সাথে জেলা প্রশাসক, কালেক্টর,বিজ্ঞজেলা ম্যাজিস্ট্রেটের মতবিনিময় Logo মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত Logo নবীনগরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo সন্তানের ভবিষ্যতের জন্য বদলে যান : কারা বন্দিদের ডিসি জাহিদ Logo মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ Logo পাইকগাছা কপিলমুনিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আশ্বাস দিলেন এমপি আবুল কালাম আজাদ Logo ‘নিজেদের সম্পদ থাকতে আমদানি নয় বড়পুকুরিয়া কয়লা খনিতে’ Logo অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তার কাছ থেকে টাকা লুট

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে, মোল্লাকান্দি ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১৬১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ জেলার মোল্লাকান্দি ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন কমিশনার মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন, শিগগিরই উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

অভিযোগ উঠেছে যে, বর্তমান মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন পাটোয়ারী প্রশাসনকে ব্যবহার করে সম্বাব্য প্রার্থী রুমান দেওয়ান ও রহিম মোল্লার কর্মি ও সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। সাধারণ মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন।

রহিম মোল্লা সাংবাদিকদের জানান, তাকে এবং তার কর্মী-সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলা হলেও পুলিশ কোনো মামলা গ্রহণ করেনি, ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি আরও বলেন, এসব মিথ্যা মামলার কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

তিনি আরও দাবি করেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের সময় রিপন পাটোয়ারী ভোটকেন্দ্র দখল করে কামরুজ্জামান রতনকে এমপি হতে সহায়তা করেছেন।

পুলিশের কাছে রহিম মোল্লা অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ তাকে বলেন এমপির অনুমোদন ছাড়া কোনো মামলা গ্রহণ করা যাবে না।
চেয়ারম্যান রিপন পাটোয়ারীর সাথে এমপির ঘনিষ্ঠ সম্পর্কের কারণে সন্ত্রাসী হামলার পরও পুলিশ প্রশাসন মামলা গ্রহণে কোনো আগ্রহ প্রকাশ করেননি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে, মোল্লাকান্দি ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি

আপডেট সময় :