ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ত্রিশালে বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন সড়ক Logo দাগনভূঞা রামনগর ইউনিয়নে   গ্রামিন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বৈষম্যের অভিযোগ স্থানীয়দের। Logo দৈনিক গণমুক্তির সোনারগাঁ প্রতিনিধি আবুল বাশারের মেয়ের ইন্তেকাল: গণমুক্তি ও শরীয়তপুর প্রিন্টিং প্রেসের শোক Logo গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন – গণমাধ্যমকে কোটারিমুক্ত ও জাতীয় চরিত্র দিতে চাই : মাহমুদুর রহমান Logo ‘যে বাজেটে মদ সিগারেটের দাম বৃদ্ধি করা হয় সে বাজেট বিরোধী দলের পছন্দ হয় না’ Logo বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে সভা Logo চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী Logo বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত Logo ভূরুঙ্গামারীতে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার দাবি Logo গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ

উজ্জ্বল দাস, বরিশাল
  • আপডেট সময় : ২৫৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলছিটি উপজেলার ৯নং দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন ওরফে বাবুল মৃধার অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
গতকাল রোববার (২২ জুন) সকাল ১০টায় দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি শুরু হয়। এসময় নেতাকর্মীরা সড়কে বসে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। কর্মসূচির ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং কয়েক ঘণ্টা ধরে যান চলাচল ব্যাহত হয়।
এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু মল্লিক অভিযোগ করে বলেন, সোহরাব হোসেন একজন ফ্যাসিস্ট ও বিনা ভোটে চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে দপদপিয়া ইউনিয়নের সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন। দুর্নীতি, হয়রানি ও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দমন-পীড়ন চালিয়ে তিনি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. রিমন আকন জনগণের ভোট ছাড়াই চেয়ারম্যান হয়ে তিনি যে অনিয়ম চালিয়ে যাচ্ছেন, তা আর মেনে নেওয়া হবে না। আমরা দ্রুত তার অপসারণ ও গ্রেপ্তার চাই।
কর্মসূচিতে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মী এবং সাধারণ জনগণের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।
এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, আমি প্রথম যখন চেয়ারম্যান হয়েছি তখন আমার কোনো পদ পদবী ছিলোনা। পরবর্তীতে আমু ভাই আমাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বানিয়েছেন। আমার বিরুদ্ধে আনিত দুর্নীতির অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ

আপডেট সময় :