ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

ইয়াবাসহ গ্রেফতার বাবা ও ছেলে-২

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার (৯ মে) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে ঈশ্বরদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকায় ভট্টুর ফার্নিচারের দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার কৃতরা হলেন, মোঃ ভট্টু (৪৫) ও তার ছেলে মোঃ নূর ইসলাম শিমুল (২০),জেলা পুলিশ সূত্রে জানা যায়,পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রেজিনূর রহমানর তত্ত্বাবধানে ওসি ডিবি মোঃ রাশিদুল ইসলামর নেতৃত্বে এস,আই বেনু রায় পিপিএম, এসআই মোঃ জাকারিয়া মাসুদ ও এসআই মোঃ মহিদুল ইসলামের সমন্বয়ে ডিবির একটি দল ঈশ্বরদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ফরাজীপাড়া এলাকায় অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন ভট্টু ও শিমুল। পরে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ভট্টুর হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, এছাড়া তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ২ হাজার ১৩০ টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ঈশ্বরদী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইয়াবাসহ গ্রেফতার বাবা ও ছেলে-২

আপডেট সময় :