ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সৎ বোনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ Logo মুন্সীগঞ্জে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo পাচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন Logo প্রত্যাশীর উদ্যোগে প্রবাসী পরিবারের নারী উদ্যোক্তাদের মাঝে ব্যবসা সহায়তার চেক বিতরণ Logo ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে

ইসলামপুরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক অসহায় পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
গতকাল শুক্রবার (৬ মার্চ) দুপুরে ইসলামপুর পৌরসভার উত্তর দরিয়াবাদ ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, গেন্দা শেখের ছেলে আব্দুস ছাত্তার আলীর বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন লেলিহান শিখায় পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে প্রায় চার লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামপুরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

আপডেট সময় :