ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ Logo নালিতাবাড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা Logo গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত, আহত ৩ Logo মুন্সিগঞ্জে ডাকাতি হওয়া ৬৪৩ কার্টন সয়াবিন তেল শেরপুরে উদ্ধার, আটক ২ Logo জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই খুলে দেওয়া হবে: সংস্কৃতি মন্ত্রী Logo ঠাকুরগাঁওয়ে অভিযানে তক্ষক, মাদক ও ৮৩ হাজার টাকা উদ্ধার Logo তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান বহাল রেখে সুপ্রিম কোর্টের রায়

ইসলামপুরে এমপিও ভুক্ত শিক্ষকদের অনশন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুরে এমপিওভুক্ত কর্মরত শিক্ষকেরা দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় আজ অনশন শুরু করেছেন। স্থানীয় প্রশাসন ও শিক্ষা দপ্তরের কার্যালয়ের সামনে গতকাল সকাল থেকে শিক্ষকেরা অবস্থান বিক্ষোভ ও অনশন কর্মসূচি পালন করছেন।
শিক্ষকদের অভিযোগ, নিয়মিত দায়িত্ব পালন সত্ত্বেও তারা বেতন কাঠামো ও অন্যান্য প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত। সরকার দীর্ঘদিন ধরে এই সমস্যা সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে শিক্ষকেরা আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন।
শিক্ষকরা বলেন, আমরা দেশের শিক্ষার্থীদের শিক্ষা দিচ্ছি, কিন্তু নিজেদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
অনশনস্থলে শিক্ষকদের সমর্থনে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ। গুঠাইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান, শিক্ষক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রুহুল আমিন, মাধ্যমিক ঐক্য পরিষদের সভাপতি জহির হোসেন ও সাধারণ সম্পাদক সেলিম মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।
শিক্ষকরা আশা করছেন, সরকারের পক্ষ থেকে শিগগিরই তাঁদের দাবি মেনে নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামপুরে এমপিও ভুক্ত শিক্ষকদের অনশন

আপডেট সময় :