সংবাদ শিরোনাম ::
ইসলামপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু, শোকের ছায়া
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে পৃথক ঘটনায় দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৯ এপ্রিল) সকালে এসব দুর্ঘটনা ঘটে, যা এলাকায় শোকের ছায়া নেমে এনেছে।
উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা এবং মরহুম মোহাম্মদ আলী মেম্বারের ছোট ছেলে শামীম মন্ডল (৩৭) বজ্রপাতে নিহত হন। জানা গেছে, সকালে মাছ ধরার উদ্দেশ্যে নদীতে গেলে হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, উপজেলার ৪ নম্বর সাপধরি ইউনিয়নে রাস্তার নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক সাগর (১৭) বজ্রপাতে প্রাণ হারান। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার চিনিয়াপাড়া এলাকার স্বাধীন মিয়ার ছেলে। কাজ করার সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
এই দুই মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।














