ঈশ্বরদীতে ৭০০ কোটি টাকার বোম্বাই লিচু বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ
- আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
পাবনা ঈশ্বরদী উপজেলার বিভিন্ন বাগানে গাছে ঝুলছে থোকায় থোকায় লাল সবুজের রংয়ের রসালো লিচু, চারদিকে ছড়িয়ে আছে সুস্বাদু মিষ্টি লিচু আর বাগান জুড়ে বইছে সুস্বাদু লিচুর ঘ্রাণ। কয়েক দিনের অপেক্ষার পরই বাজারে উঠবে মৌসুমের সুস্বাদু এই ফল,তাই এখন বাগান পরিচর্যা ও লিচু সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা, উপজেলার দাশুরিয়া, জয়নগর, মানিকনগর, জগন্নাথপুর, ভাড়ইমারী, বক্তারপুর, সাহাপুর ও আওতাপাড়া, পাকশী, বাঘইল এলাকা ঘুরে দেখা গেছে প্রায় প্রতিটি বাগানেই আম ও লিচুর সমারোহ, শুধু বাগানেই নয় বাড়ির আঙিনা কিংবা রাস্তার পাশের গাছেও ঝুলছে থোকায় থোকায় আম ও লিচু, দূর থেকে দেখলে মনে হয় সবুজ পাতার ফাঁকে যেন সবুজ ও লাল রঙের ফল উঁকি দিয়ে তাকিয়ে আছে। জয়নগর গ্রামের লিচু চাষী বলেন, এবার গাছে লিচুর ফলন অনেক ভালো হয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে আশা করছি ভালো দাম পাবো এখন আমরা নিয়মিত বাগানে সার কীটনাশক ও পানি দিয়ে পরিচর্যা করছি যাতে ফলের মান ভালো থাকে চাষিরা জানান, আরও চার থেকে পাঁচ দিনের মধ্যেই পরিপক্ব দেশি ও বিদেশী বিভিন্ন জাতের লিচু বাজারে পাওয়া যাবে, এরপর বাজারে আসবে বোম্বাই ও চায়না জাতের লিচু বোম্বাই লিচু উঠতে আরও এক সপ্তাহ এবং চায়না লিচু বাজারে আসতে দুই সপ্তাহ লাগবে বলে জানা যায়। দেশ জুড়ে রয়েছে ঈশ্বরদী জয়নগরের বোম্বাই লিচুর কদর, এখানকার লিচুর সুস্বাদু মিষ্টি লিচুর কারণে প্রতি বছর দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসে বাগান থেকেই লিচু বেচা কেনা হয়। জয়নগর বাজারের লিচু ব্যবসায়ী দৈনিক গণমুক্তি পত্রিকার প্রতিনিধি কে বলেন, এখনও গাছ থেকে পুরো পুরি ভাবে লিচু ভাঙা শুরু হয়নি। তবে দেশি জাতের লিচু বাজারে উঠতে শুরু করেছে, বর্তমানে প্রতি শত লিচু ১৫০-২০০ টাকায় বিক্রি হচ্ছে, আগামী এক সপ্তাহের মধ্যে লিচু সংগ্রহ শুরু হবে। বোম্বাই জাতের লিচু বাজারে উঠলে দাম কিছুটা কমতে পারে, তবে ফলন ভালো হওয়ায় এবার বাজার জমজমাট থাকবে বলেও আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা, উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর ঈশ্বরদীতে প্রায় ৩ হাজার ১০০ হেক্টরের বেশি জমিতে লিচুর চাষ হয়েছে। এবার প্রায় ৭০০ কোটি টাকার লিচু বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, লিচুর গুণগত মান ধরে রাখতে কৃষকদের আরও কিছুদিন অপেক্ষা করে বাজারজাত করার পরামর্শ দেওয়া হচ্ছে, কিছু অপরিপক্ব লিচু বাজারে উঠলে ভালো স্বাদ পাওয়া যাবে না, পরিপক্ব লিচু বাজারে এলে ক্রেতারা প্রকৃত স্বাদ উপভোগ করতে পারবেন বলে তিনি জানান।



















