ঢাকা ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

কোটালীপাড়ায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২০ গ্রাম গাঁজাসহ নাজমুল হাসান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন।

মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার বহরাবাড়ি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গোপালগঞ্জের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত নাজমুল হাসান কোটালীপাড়া উপজেলার বহরাবাড়ি এলাকার আবু তালেব মিয়ার ছেলে।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে নাজমুল হাসানের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।

দণ্ডপ্রাপ্ত আসামিকে আদালতের নির্দেশনা অনুযায়ী কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোটালীপাড়ায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড

আপডেট সময় :