ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

উখিয়ায় ৮ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়া উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন আনুমানিক ৮ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার (১৬ মে) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৭ সংলগ্ন শাকের এর ঘের এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ৮টার দিকে চারজন সন্দেহভাজন ব্যক্তি মিয়ানমার থেকে নাফ নদী পাড় হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা তাদের হাতে থাকা প্লাস্টিকের বস্তা ফেলে খালের ভেতর সাঁতরে গ্রামের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটের ভেতরে থাকা নীল রঙের বায়ুরোধী ২৯টি প্যাকেট থেকে মোট ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পালিয়ে যাওয়া চোরাকারবারিদের গ্রেপ্তারে এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।”
তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে বিভিন্ন সফল অভিযান পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উখিয়ায় ৮ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

আপডেট সময় :