ঢাকা ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহজাহান আলী

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শেরপুর উপজেলার উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহজাহান আলী।

রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ–সংক্রান্ত ডিও (আধা-সরকারি) লেটার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছেলিম উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় সংসদ সদস্য গোলাম মো. সিরাজের স্বাক্ষরিত ডিও লেটারটি বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা প্রধান শিক্ষকের কাছে জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই সিদ্দিকি হেলাল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বদিউজ্জামান, শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, বিএনপি নেতা মহসিন আলী, মজনু, মনির হাসান ও মোতাকাব্বেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ডিও লেটার পাওয়ার পর নতুন অ্যাডহক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্টদের আশা, নতুন সভাপতি শাহজাহান আলীর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহজাহান আলী

আপডেট সময় :