ওরশ, কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান সুরের মেলা
- আপডেট সময় : ৩৯ বার পড়া হয়েছে
ঈশ্বরদীর স্বনামধন্য সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা, আধ্যাত্মিকতা ও সেবাধর্মী প্রতিষ্ঠান জংশন ডিডিপি গুরু আশ্রমের আয়োজনে আতায়ে রাসূল, হিন্দের ওলি, গারীবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী সানজারী (রঃ) এর ৪০ তম বাৎসরিক ওরশ মোবারক এবং কবি কন্ঠে কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান সুরের মেলা ৩৬০ পর্ব অনুষ্ঠিত হয়েছে। ২মে ২৬ রাত সাড়ে ৮টায় রেলওয়ে মালগুদাম চত্বরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমজাদ হোসেন। জংশন ডিডিপি গুরু আশ্রমের প্রধান উপদেষ্টা আব্দুস সাত্তার মন্ডলের সভাপতিত্বে ও জংশন ডিডিপি গুরু আশ্রমের চেয়ারম্যান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক, কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা’র সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন, শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ আরিফুল শরীফ রাজা, ঈশ্বরদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক, কবি, সাহিত্যিক,গবেষক ও গল্পকার ড.মোঃ জাহিদুল ইসলাম, কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি, বিশিষ্ট গল্পকার, কবি, প্রাবন্ধিক, গবেষক, সংগঠক মোঃ আসমান আলী, বাংলাদেশ রেলওয়ের এসএসএই উৎপল চন্দ্র মন্ডল, জাতীয় পুরষ্কার প্রাপ্ত খামারী ও তন্ময় ডেইরি ফার্মের স্বত্বাধিকারী মোঃ আমিরুল ইসলাম, ঈশ্বরদী ইলেক্ট্রনিক এসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রাজিবুল ইসলাম রাজীব, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান, রাশিদুল ইসলাম রঞ্জু, রূপপুর বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা, মংলা পোর্টের প্রশাসনিক কর্মকর্তা (অবঃ) সাদেক খান, বিসিআইসি’র একাউন্টস অফিসার (অবঃ) আহম্মদ আলী, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এসোসিয়েশনের সেক্রেটারি ও অক্সফোর্ড চাইল্ড একাডেমির পরিচালক আবুল কালাম আজাদ সাঈদ,দরবার ও মাজার সংরক্ষণ কমিটির আহবায়ক রেজাউল করিম চিশতি, সদস্য সচিব আইনুল হক হরিণ মেম্বার, বিশ্ব আশেকান মঞ্জিল নূর নবী মওলাপুর দরবার শরীফের পীর সাহেব কবি শাহ সূফী হাফিজুর রহমান হাফিজ, বিনা পয়সার পাঠশালার প্রতিষ্ঠাতা ও শিক্ষক তাহেরুল ইসলাম, সাকরেগাড়ী কাদরিয়া দরবার শরীফের পীর কবি রজব আলী ভান্ডারী, লক্ষ্মিকুন্ডা সাধক আকাতুল্লাহ মনি দরবার শরীফের প্রধান খাদেম ডাঃ আব্দুর রহমান ইউনুস, কৈকুন্ডা চিশতিয়া দরবার শরীফের পীর পাগল খাজা রিপন চিশতি ভান্ডারী, বাঁশেরবাদা চিশতিয়া দরবার শরীফের প্রধান খাদেম পীর তানভীর আহমেদ রুমন, মায়ের পরশ স্বাস্থ্যসেবা কেন্দ্রের ম্যানেজিং ডিরেক্টর জহুরুল ইসলাম জয়, জানে আলম আব্দুল জব্বার শেখ ফরিদ (রঃ) মাজার শরিফের সভাপতি হাদিনুর রহমান কমল মন্ডল। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন পীর সুফি ফিরোজ হাসান জগলু।
অনুষ্ঠানে কবিতা পাঠ করে শোনান ডিডিপির নিজস্ব কবি মোন্তাজ আলী, সুবল কুমার পাল, শুকুর আল মাহমুদ টুটুল, মুনমুন আক্তার, শাওন কুমার গুপ্ত, ওয়াসিম আকরাম টগর, এস এম রাজা ও আসমান আলী। পরে ভাবসংগীত পরিবেশন করেন শিল্পী যথাক্রমে জুলেখা বাউল, এস এম অন্ত, রুমানা সরকার, সেলিম হোসেন, শুকুর বাউল, এস এম বাউল, প্রার্থনা, মুকুল হোসেন, এস এম রাজা প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন জংশন ডিডিপি গুরু আশ্রমের সদস্য জহুরুল ইসলাম জয়, শিউলি খাতুন, তানিশা ইশরাত তৃপ্তি, নাজনীন আক্তার তুলনা, এস এম অন্ত, রবিউল ইসলাম, মুনমুন আক্তার, প্রার্থনা, মুন্তাজ আলী, সুবল কুমার পাল, আব্দুস সাত্তার মন্ডল, শুকুর আল মাহমুদ টুটুল। এরআগে প্রায় সহস্রাধিক ব্যক্তির মধ্যে তবারক বিতরণ করা হয়। ওইদিন বিকেলে কোরআনখানি, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। সন্ধ্যারাত থেকে গভীররাত পর্যন্ত প্রায় সহস্রাধিক সাধু গুরু, আশেকান, জাকেরান ও সন্মানিত সুধি মনোমুগ্ধকর এই অনুষ্ঠান উপভোগ করেন।














