ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ওসির নেতৃত্বে অভিযান, আ.লীগ–যুবলীগের দুই নেতা কারাগারে

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় অভিযান চালিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ-এর পাটগাতি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ হাবিব মুন্সী এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ-এর উপজেলা সহ-সভাপতি মুকুল মুন্সীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলীর নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মাহফুজসহ একটি দল পাটগাতি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় নিজ গ্রাম পাটগাতি থেকেই উভয় নেতাকে গ্রেপ্তার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, থানায় দায়েরকৃত মামলা নং ১৬/২৫—সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এ ঘটনায় টুঙ্গিপাড়ার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মামলার তদন্তের স্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওসির নেতৃত্বে অভিযান, আ.লীগ–যুবলীগের দুই নেতা কারাগারে

আপডেট সময় :