ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

কটিয়াদীতে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের কটিয়াদীতে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রামে ওই শিশুর মৃত্যু হয়।
মৃত মো. চাঁদ মিয়া (৩) উপজেলার বনগ্রাম ইউনিয়নে নাগেরগ্রাম গ্রামের মো. আসাদ মিয়ার ছেলে।
জানা গেছে, বুধবার সকালে পরিবারের সদস্যদের অজান্তেই বাড়ির পাশে পানি ভর্তি এক গর্তে পড়ে যায় চাঁদ। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে গর্তে পড়ে থাকতে দেখে শিশুটিকে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. ঈশা খাঁন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কটিয়াদীতে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় :