কাঁঠালিয়ায় ট্রলি থেকে পড়ে চালক নিহত
- আপডেট সময় : ৩৮ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঁঠালিয়ায় নিজের বালুবোঝাই ট্রলি থেকে ছিটকে পড়ে স্কুল গেটের সাথে মাথায় আঘাত লেগে চালক জাহিদুল ইসলাম মারা গেছে।
গত বুধবার (২৯ এপ্রিল) উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পশ্চিম ছিটকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জাহিদুল ইসলাম (৩০) উপজেলার আওরাবুনিয়া গ্রামের (৮নং ওয়ার্ড) মো. ইউনুস হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চালক জাহিদুল বালুবোঝাই ট্রলি নিয়ে পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গিয়ে ট্রলিটি ঘোরানোর চেষ্টা করেন। এসময় ট্রলিটির চাকা বালুর মধ্যে দেবে যায়। এতে ট্রলির সামনের অংশ উপরের দিকে উঠে যায়। এতে চালক জাহিদুল ছিটকে বিদ্যালয়ের গেটের সঙ্গে লেগে মাথায় গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে তাকে পাশ্ববর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, ঘটনার খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।













