ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

কাঁঠালিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৮৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির কাঁঠালিয়ায় সাথী আক্তার নামের এক গৃহবধুকে হত্যা মামলায় স্বামী মো.সুমন ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ ।
গত সোমবার (৬ অক্টোবর) রাতে শৌলজালিয়া ইউনিয়নের বলতলা দোগনা বাজার ব্রীজের ওপর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) কোর্টে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত মো. সুমন ফকির (৩৮) উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পুর্ব ছিটকি গ্রামের মো.এনছাপ আলী ফকিরের ছেলে।
মামলার বরাত দিয়ে থানার ওসি মংচেনলা জানান, আট বছর পুর্বে উপজেলার পুর্ব ছিটকি গ্রামের এনছাপ আলী ফকিরের ছেলে সুমন ফকিরের সাথে পারিবারিক সম্মতিতে বিয়ে হয় পার্শ্ববর্তী বলতলা গ্রামের প্রবাসী আবদুস ছোমেদ খানের মেয়ে আক্তারের। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দেয় স্বামী সুমন ও তার পরিবার। যৌতুকের তিন লক্ষ টাকা পরিশোধ করে সাথীর পরিবার। পুনরায় ৫ লক্ষ টাকা যৌতুক দাবী করলে, তা দিতে অস্বীকৃতি জানায় সাথী আক্তার। এতে ক্ষিপ্ত হয়ে গত ৫ সেপ্টেম্বর রাতে সাথী আক্তারকে মারধর করে স্বামী ও তার পরিবারের লোকজন। গুরুতর আহত সাথী আক্তারকে পার্শ্ববর্তী পিরোজপুরের ভান্ডারিয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে তার পিতা আবদুস ছোমেদ। সেখানে দুইদিন চিকিৎসাধীন থেকে বাবার বাড়ীতে আসে। গত রোববার (৫ অক্টোবর) বিকেলে সাথী আক্তার মারা যায়। এ ঘটনায় সাথী আক্তারের পিতা মো.আবদুস ছোমেদ বাদী হয়ে সুমন ফকির তার পিতা-মাতাসহ পরিবারের পাঁচ জনকে আসামী করে গত সোমবার (৬ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেন। সাথী আক্তার দুই সন্তানের জননী ছিলেন।
থানার ওসি মংচেনলা আরও জানান, হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাঁঠালিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

আপডেট সময় :