ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

কামারখালীতে রউফ নগর থানার দাবিতে মানববন্ধন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর নামে কামারখালীতে রউফ নগর থানা গঠনের দাবিতে এলাকাবাসী এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার (১৬ই মে) সকালে কামারখালী বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাকা খুলনা মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচিতে বর্তমান মধুখালী উপজেলার বাগাট কামারখালী, ডুমাইন, আড়পাড়াও মেগচামী ইউনিয়নের কয়েকশো মানুষ অংশগ্রহণ করে।
রউফ নগর থানা বাস্তবায়ন কমিটির আহবায়ক আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কাজী মতিউল আলম মুরাদ, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান,আড়পাড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হারুন অর রশিদ, চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মো. আরিফুল ইসলাম, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের সাবেক সদস্য দাউদ হোসেন, প্রফেসর এহেতশাম, সদস্য সচিব, প্রফেসর কাজী কামাল, এডভোকেট খসরুল আলম, বিএনপি নেতা ফরিদুল ইসলাম ফরহাদ, আড়পাড়া জামাতয়াতে ইসলামী আমীর আক্কাস আলী, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ওমর ফারুক সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর স্মৃতিতে মধুখালী উপজেলার দক্ষিণের পাঁচটি ইউনিয়ন নিয়ে রউফ নগর উপজেলা করা হোক। তারা বলেন এখানে সরকারি কলেজ, শত বছরের ডাক বাংলো, বৃহত্তর রেল জংশন, বৃহত্তম হাট, নদী বন্দর সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, মিল কারখানা রয়েছে, এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এই এলাকাকে রউফ নগর থানা হিসেবে সরকারিভাবে ঘোষণা করা হোক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কামারখালীতে রউফ নগর থানার দাবিতে মানববন্ধন

আপডেট সময় :