ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সিরাজদিখানে গাঁজাগাছসহ আটক, পুলিশের হাতে মাদক ব্যবসায়ী Logo লাখাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন: আমিনুল হক Logo গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ Logo ভাঙ্গায় বাসের ধাক্কায় ৫ নিহত, বিক্ষোভে ৪ বাস ও পিকআপে আগুন Logo খাল পুনঃখনন শেষে অব্যয়িত অর্থ কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন Logo কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর সামনে প্রাণ গেল স্ত্রীর Logo বসতভিটা থেকে উচ্ছেদচেষ্টার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo টানা বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ

কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর সামনে প্রাণ গেল স্ত্রীর

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মোটরসাইকেল ও ইটবোঝাই ট্রলির সংঘর্ষে চায়না পারভীন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী পুলিশ সদস্য এএসআই চান মিয়া (৫০) এবং তাঁর বড় ভাই বকুল মোল্লা (৫৫) আহত হয়েছেন।

শনিবার সকাল পৌনে ১১টার দিকে উপজেলার ব্যাসপুর মধ্যেপাড়া আত-তাকওয়া পাঠান মাদ্রাসার সামনে আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর কোর্টে কর্মরত এএসআই চান মিয়া মোটরসাইকেলে স্ত্রী চায়না পারভীন ও বড় ভাই বকুল মোল্লাকে নিয়ে নিজ বাড়ি বোয়ালমারীর রাখালগাছি থেকে কাশিয়ানীর একটি আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে ব্যাসপুর এলাকায় ইটবোঝাই ট্রলিকে অতিক্রম করার সময় দুর্ঘটনার শিকার হন। এতে চায়না পারভীন ঘটনাস্থলেই মারা যান এবং অপর দুইজন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্থানীয় কয়েকজনের দাবি, বৃষ্টিতে সড়ক পিচ্ছিল থাকায় এবং একটি মোটরসাইকেলে তিনজন আরোহী থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তবে দুর্ঘটনার সঠিক কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, মোটরসাইকেল ও ইটবোঝাই ট্রলির সংঘর্ষে চায়না পারভীন নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন এএসআই চান মিয়া ও তাঁর ভাই। মরদেহের সুরতহাল শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর সামনে প্রাণ গেল স্ত্রীর

আপডেট সময় :