ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

কিশোরগঞ্জে নির্মাণাধীন প্রধান ফটক ধসে শ্রমিক নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকায় অবস্থিত বিসিক শিল্প নগরীর প্রধান ফটক নির্মাণের সময় সেটি ধসে পড়ে একজন নির্মাণ শ্রমিক নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত রাসেল মিয়ার(২৭) বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্পমারিয়া গ্রামে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিসিক শিল্পনগরীর প্রধান ফটকের নির্মাণ কাজ চলাকালে কয়েকজন শ্রমিক ওপরের অংশে ঢালাইয়ের কাজ করছিলেন। এসময় দুর্বল সেন্টারিংয়ের কারণে হঠাৎ ঢালাইসহ ফটকটি ভেঙে পড়ে। এতে চারজন শ্রমিক ভেঙেপড়া অংশের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক রাসেল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত হাসান মিয়া, আলী স্বপন ও মো. রানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবুল কালাম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কিশোরগঞ্জে নির্মাণাধীন প্রধান ফটক ধসে শ্রমিক নিহত

আপডেট সময় :