কিশোরগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন
- আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ শহরের হারুয়া কলেজ রোড এলাকায় গতকাল সোমবার নিজ বাসায় খুন হন তিনি । নিহত শামীম(৪০) উক্ত এলাকার মৃত গিয়াসউদ্দিনের পুত্র।
নিহতের পারিবারিকসূত্রে জানা যায়, শামীম ও তার মৃত ফুফাত ভাই সুলতানের ছেলে লিংকনের মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গতকাল সোমবার সকাল নয়টার দিকে লিংকন তার চাচার ঘরে প্রবেশ করে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। শামীমের চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবুল কালাম ভুঁইয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানান।













