ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সৎ বোনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ Logo মুন্সীগঞ্জে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo পাচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন Logo প্রত্যাশীর উদ্যোগে প্রবাসী পরিবারের নারী উদ্যোক্তাদের মাঝে ব্যবসা সহায়তার চেক বিতরণ Logo ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে

কুড়িগ্রামের কচাকাটায় বড় বোনকে গলা কেটে হত্যা, আসামি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের কচাকাটা থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩। ছোট বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টা ৪০ মিনিটে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মো. আবুল কালাম (৩৫) কে গ্রেফতার করা হয়। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার চর হরিকেশ এলাকার মৃত হোসেন আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি ও তার সহযোগীরা ভিকটিম শাহিদা খাতুনের ছোট বোনকে পাঁচ হাজার টাকার বিনিময়ে শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব দেয়। বিষয়টি জানতে পেরে ভিকটিম ও তার ছোট ভাই প্রতিবাদ করেন এবং গ্রাম্য সালিশের উদ্যোগ নেওয়া হয়। তবে আসামি সালিশে উপস্থিত না হওয়ায় বিষয়টি অমীমাংসিত থেকে যায়।
এর জের ধরে গত ১৪ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভিকটিম শাহিদা খাতুন বাড়ির উঠানে টিউবওয়েলের পাশে রান্নার জন্য চাল ধোয়ার সময় ওত পেতে থাকা আসামি ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভিকটিমের বাবা মো. সাইফুর রহমান বাদী হয়ে কচাকাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোড ১৮৬০ এর ৩০২/১০৯/৩৪ ধারায় দায়ের করা হয়েছে।
র‌্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, মর্মান্তিক এ হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে আসামিদের গ্রেফতারে র‌্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুড়িগ্রামের কচাকাটায় বড় বোনকে গলা কেটে হত্যা, আসামি গ্রেফতার

আপডেট সময় :