কুড়িগ্রামে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে সদর উপজেলা প্রশাসনের সরকারী কর্মকর্তাদের সাথে দিন ব্যাপী অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার আলোর ভুবন হলরুমে জেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম ও মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি এ সভার আয়োজন করে। জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি মানিক চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান মন্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এলিনা আক্তার, হেক্স ইপার বাংলাদেশ এর টেকনিক্যাল অফিসার পাপন কুমার সরকার, অ্যাডভোকেসি প্লাটফর্মের উপদেষ্টা জ্যোতি আহমদ, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল গফুর। সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাসহ দলিত ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠি এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠি অংশ নেয়।
উল্লেখ্য, হেক্স রংপুর বিভাগের দরিদ্র বিশেষ করে দলিত ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠির এবং অন্যান্য প্রান্তিক মানুষের জন্য মর্যাদাপূর্ণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করণে কাজ করে যাচ্ছে। কার্যক্রমকে প্রসারিত করার জন্য হেক্স তার সহযোগি সংগঠন মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির মাধ্যমে কুড়িগ্রাম জেলার সদর, ফুলবাড়ী, রাজারহাট এবং উলিপুর উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করছে।

















