কুড়িগ্রাম-২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময় সভা
- আপডেট সময় : ১৭৩ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম-২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ জেলার সার্বিক উন্নয়নে সর্বসাধারণের মতামত নিশ্চিত করতে কুড়িগ্রাম পার্লামেন্ট গঠনের লক্ষে মতবিনিময় সভা করেছেন।
গতকাল বুধবার বিকেলে পৌর অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সুশিল সমাজের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান, মহিলা পরিষদের সভানেত্রী রওশনআরা চৌধুরী, জেলা আইনবীজী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তাজুল ইসলাম, সাংবাদিক তানজিদ হাসান প্রমূখ। এতে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দসহ জেলার সচেতন নাগরিক সমাজ, সনাতন ধর্মালম্বীদের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের উন্নয়নে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছ থেকে মতামত গ্রহণ করে দ্রুত তা বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন কুড়িগ্রাম-২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।














