ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

কৃষকের স্বাবলম্বিতায় দিনাজপুরে ‌‌‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

দিনাজপুর ব্যুরো প্রধান
  • আপডেট সময় : ৭৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে কৃষকদের স্মার্ট কৃষকে পরিণত করা, উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা, ফসলের নিবিড়তা বৃদ্ধি ও প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ে সচেতন করা, কৃষকদের উৎপাদিত পণ্যকে রপ্তানিমুখী করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে “পার্টনার কংগ্রেস ২০২৬”।
গত বৃহস্পতিবার (৭ মে) দিনাজপুর সদর উপজেলা হলরুমে কৃষক-কৃষানিদের অংশগ্রহনে প্রোগ্রাম ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক রিয়াজ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফজাল হোসেন। এসময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম তুষারসহ কৃষি বিভাগের কর্মকর্তা, উদ্যোক্তা ও বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল বলেন, “বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে কৃষকদের অবদান অপরিসীম। তাই কৃষকদের উন্নয়নে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম তুষার বলেন, “কৃষকদের নিজেদের অর্থায়নে আরও শক্তিশালী ও আত্মনির্ভরশীল করে তুলতেই এই কংগ্রেসের আয়োজন করা হয়েছে। পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে তাদের আর্থিক সক্ষমতা বাড়ানোই আমাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের মধ্যে তথ্য আদান-প্রদান, অভিজ্ঞতা বিনিময় এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে কৃষিকে আরও লাভজনক ও টেকসই খাতে পরিণত করা সম্ভব। “পার্টনার কংগ্রেস” সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কৃষকের স্বাবলম্বিতায় দিনাজপুরে ‌‌‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

আপডেট সময় :