ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

কেশবপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২২৮ বার পড়া হয়েছে

Oplus_0

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের কেশবপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। কেশবপুর উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ আয়োজনে আজ বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কন্যা শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিবাদ্য হলো “আমি কন্যা শিশু-স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু আনোয়ারা, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক কাকলী রানী দাশ, কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমোতারা খাতুন, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলক্ষ্মনা শ্যামা বিশ্বাস। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী আনিকা জামান প্রাপ্তি, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাঈশা মারজান পূর্ণতা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু।সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন প্রানভি সিংহ, হিয়া সাহা, গান পরিবেশন করেন অংকিতা বিশ্বাস অর্থী, প্রনালী সিংহ, খুশি অধিকারী, কবিতা আবৃত্তি করেন সামিয়া নেওয়াজ, শাইবা ইসলাম আস্থা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কেশবপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

আপডেট সময় :