ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ভারতজুড়ে বিক্ষোভের ডাক, মোদিকে নতুন হুঁশিয়ারি ‘ককরোচদের’ Logo ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় হেফাজতের বিশেষ দোয়া Logo ভাণ্ডারিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড Logo হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় সংঘর্ষ Logo চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ Logo নগরকান্দায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo ইকনকে এক লাখ টাকা ও বেতনসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক Logo খাগড়াছড়িতে বৃক্ষমেলা, বিনা মূল্যে বিতরণ হবে ৬৮ হাজার চারা Logo দাখিল পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কায় ছাত্রীর আত্মহত্যা Logo জামালপুরে সড়কের ইট চুরির মামলায় ৪ আসামির জামিন নামঞ্জুর

কেশবপুরে ফল মেলা, ফল চাষ সম্প্রসারণের আহ্বান

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের কেশবপুরে ফল চাষ সম্প্রসারণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফল মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রেকসোনা খাতুন বলেছেন, ফল উৎপাদন বাড়িয়ে দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ফল সংরক্ষণের কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে সারা বছর দেশীয় ফলের প্রাপ্যতা বজায় থাকে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কেশবপুরের আয়োজনে এ ফল মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোছা. রেকসোনা খাতুন বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষিকে আধুনিক ও লাভজনক খাতে পরিণত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। ফল চাষের মাধ্যমে কৃষকরা যেমন আর্থিকভাবে লাভবান হতে পারেন, তেমনি দেশের পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই ফল উৎপাদনের পাশাপাশি সংরক্ষণ ব্যবস্থারও উন্নয়ন প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম বলেন, কৃষির উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। নিরাপদ ও পরিবেশবান্ধব উপায়ে ফল উৎপাদন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি করা সম্ভব।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, এ ধরনের ফল মেলা কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি মানুষের মধ্যে পুষ্টিকর খাদ্য গ্রহণে সচেতনতা তৈরি করে। কৃষির উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, ফল চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষণ, পরামর্শ ও আধুনিক প্রযুক্তি সরবরাহের মাধ্যমে ফল উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। এ ধরনের মেলার মাধ্যমে কৃষকরা নতুন জাতের ফল, আধুনিক চাষাবাদ এবং বাজারজাতকরণ সম্পর্কে ধারণা পান।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহনেওয়াজ, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস ছামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. আব্দুর রাজ্জাক এবং পৌর জামায়াতের আমির প্রভাষক মো. জাকির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সেখানে দেশীয় ও বিদেশি বিভিন্ন জাতের ফল, ফল প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ প্রযুক্তি প্রদর্শন করা হয়। উপজেলার কৃষক ও উদ্যোক্তারা তাদের উৎপাদিত বিভিন্ন জাতের ফল প্রদর্শন করেন।

স্থানীয় কৃষক ও দর্শনার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত এ ফল মেলা কৃষি উন্নয়ন, ফল চাষ সম্প্রসারণ এবং পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কেশবপুরে ফল মেলা, ফল চাষ সম্প্রসারণের আহ্বান

আপডেট সময় :