চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ
- আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
ডিজিটাল যুগে বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে চাঁদপুরে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও ফ্যাক্ট-চেকিং বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলায় আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিন। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত কর্মশালায় জেলার প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশ নেন।
কর্মশালায় তথ্য যাচাই, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং সংবাদ তৈরিতে দায়িত্বশীলভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি এআই ও ফ্যাক্ট-চেকিংয়ের বিভিন্ন কৌশল, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত নৈতিকতা এবং সাংবাদিকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান।













