ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘খেলাধুলাই পারে সীমান্তের দেয়াল ভাঙতে’: প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান Logo ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—সিরাজগঞ্জে মন্ত্রী টুকু Logo সুবর্ণচরে মৎস্য প্রজেক্ট দখল ও মাছ লুটের অভিযোগ, মানববন্ধনে বাধার দাবি Logo বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের Logo বন্ধ পাটকল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo কাঁঠালিয়ায় মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, থানায় জিডি Logo নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত Logo ঘাটাইলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি Logo জনবল সংকট ও দালালচক্রে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি

কোম্পানীগঞ্জে ফল উৎসবে শিশুদের উচ্ছ্বাস

ইমাম হোসেন খাঁন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)
  • আপডেট সময় : ২৭৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টেবিলের ওপর সাজিয়ে রাখা হরেক রকমের ফল। বাতাসে ম-ম করছে রসাল ফলের ঘ্রাণ। আনন্দে এ টেবিল ও টেবিল ঘুরে বিভিন্ন ফলের স্বাদ নিচ্ছে শিশুরা। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার অক্সফোর্ড স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের দেশি ফলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং পুষ্টিগুণ সম্পর্কে জানাতে বুধবার সকালে ফল উৎসবের আয়োজন করে। দিনব্যাপী এ উৎসবে তিনশতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অংশ নেন।
উৎসবে পরিবেশন করা হয় ১৫ রকমের ফল। এসবের মধ্যে ছিল আম, কাঁঠাল,আনারস, লিচু, ড্রাগন, জামরুল, পেঁপে, সফেদা, পেয়ারা, কলা, আপেল, মাল্টা ও আতা। ফল উৎসবে আসা খুদে শিক্ষার্থীদের এসব দেশি ফলের সঙ্গে পরিচয় করিয়ে গুণাগুণ তুলে ধরেন অতিথিরা।
অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে ফল উৎসবে বক্তব্য দেন, অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের পরিচালক আবদুল কাদের রাহিদ, সালাউদ্দিন হেলাল ও শাহেদ মাহমুদসহ প্রমূখ।
পরিচালক আবদুল কাদের রাহিদ বলেন, ‘এখন দেশি ফলের মৌসুম চলছে। তাই খুদে শিক্ষার্থীদের দেশি ফলের সঙ্গে পরিচয় করাতে এবং এসব ফলের গুণাগুণ তাদের সামনে তুলে ধরতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোম্পানীগঞ্জে ফল উৎসবে শিশুদের উচ্ছ্বাস

আপডেট সময় :