ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘খেলাধুলাই পারে সীমান্তের দেয়াল ভাঙতে’: প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান Logo ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—সিরাজগঞ্জে মন্ত্রী টুকু Logo সুবর্ণচরে মৎস্য প্রজেক্ট দখল ও মাছ লুটের অভিযোগ, মানববন্ধনে বাধার দাবি Logo বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের Logo বন্ধ পাটকল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo কাঁঠালিয়ায় মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, থানায় জিডি Logo নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত Logo ঘাটাইলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি Logo জনবল সংকট ও দালালচক্রে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি

খুলনায় সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ

সিরাজ উদ্দিন সেন্টু, খুলনা
  • আপডেট সময় : ২৪১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে গত সোমবার দিনব্যাপি নগরীর সোনাডাঙ্গাস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের রেজাউল সুইমিং একাডেমিতে সেরা সাতারুর খোঁজে বাংলাদেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
খুলনায় গত রবিবার বিকেলে রেজাউল সুইমিং একাডেমিতে সংবাদ সম্মেলন করেন খুলনা ভেন্যু প্রতিনিধি ও সাবেক সুইমিং ফেডারেশনের সদস্য জিএম রেজাউল ইসলাম।
এ সময় তিনি বলেন, তৃণমূল থেকে প্রতিভা তুলে এনে তাদের প্রশিক্ষণের মাধ্যমে সেরা সাঁতারু খুঁজে বের করার যে পরিকল্পনা নিয়েছিল বাংলাদেশ সাঁতার ফেডারেশন, সেই কার্যক্রমের অংশ হিসেবে খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সেরা সাতারুর খোঁজে বাংলাদেশ কর্মসূচি। এখানে অংশ নিতে পারবে খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার শিশু-কিশোরেরা।
তিনি আরও বলেন, ‘বাছাই প্রক্রিয়া চলবে তিন ধাপে। চূড়ান্ত পর্যায়ের এই বাছাইকৃত সাঁতারুদের দুই বছরের জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেওয়া হবে। বয়সভিত্তিক ‘ক’ গ্রুপে ৯-১১ বছর বয়সী সাঁতারুরা অংশ নেবে। ১২-১৫ বছর বয়সী সাঁতারুরা অংশ নেবে ‘খ’ গ্রুপে। বাংলাদেশ নৌ বাহিনীর সহযোগিতায় ট্যালেন্ট হান্ট প্রোগ্রামকে এগিয়ে নিতে সক্ষম হয়েছে। আশা করি এই করি এই ট্যালেন্ট হান্টের মাধ্যমে খুলনাসহ সারাদেশে সাঁতারে যে ক্রাইসিস চলছে, তা থেকে আমরা বের হয়ে আসতে পারব।
সম্মেলনে উপস্থিত ছিলেন, সেরা সাতারুর খোঁজে বাংলাদেশের খুলনা ভেন্যুর নির্বাচন কমিটি ও সুইমিং ফেডারেশনের সদস্য মাহাবুবুর রহমান, মো. সোলাইমান, এম এইচ ঢালী, নাজিমুদ্দিন জুলিয়াস, জ্যোতীন্দ্রনাথ বিশ্বাস, মো. আলাউদ্দিন, শাহাজাহান রনি, মাহফুজুর রহমান শিলা, জুয়েল আহম্মেদ ও গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খুলনায় সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ

আপডেট সময় :