গণধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন মানিকগঞ্জ পুলিশ সুপার
- আপডেট সময় : ১১০ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ সদর হাসপাতালে গণধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।গত ১১ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ভিকটিম ও তার স্বামীর সাথে ব্যাটারি চালিত ভ্যান যোগে নারায়ণগঞ্জ থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে ১২ জানুয়ারি ২০২৬ তারিখ রাত অনুমান ১২:৩০ ঘটিকায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মানিকগঞ্জ এর সামনে এসে ভ্যানের ব্যাটারির চার্জ ফুরিয়ে গেলে তারা হাসপাতালের ভিতরে আশ্রয় নেয়। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মানিকগঞ্জ এর ভিতরে প্রবেশের পর নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য ১। মোঃ আবু সাঈদ (২৫), পিতা-হাবিবুর রহমান ও ২। মোহাম্মদ শাহাদাত হোসেন (২৯) দ্বয় ভিকটিম এবং তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য সদর হাসপাতালের ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় করিডোরে নিয়ে যায়। পরে ভিকটিম ও তার স্বামীকে আলাদা আলাদা জায়গায় নিয়ে জিজ্ঞাসাবাদের নামে স্বামীকে নিচে নামিয়ে নিয়ে আসে। রাত অনুমান ০৩:০০ ঘটিকায় উল্লিখিত আনসার সদস্যরা পালাক্রমে ভিকটিমকে ধ*র্ষ*ণ করেন। পরবর্তীতে ভিকটিমের স্বামী তার চলাফেরায় অস্বাভাবিকতা দেখতে পেয়ে জিজ্ঞাসা করলে ভিকটিম জানায় আনসার সদস্যগণ তাকে ধ*র্ষ*ণ করেছেন।
তখন তারা স্বামী-স্ত্রী দুইজন মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় সদর থানার টহল ডিউটিতে নিয়োজিত অফিসারের নিকট ঘটনার বিস্তারিত খুলে বললে তিনি তাৎক্ষণিক অফিসার ইনচার্জ, মানিকগঞ্জকে অবগত করে দ্রুত ঘটনাস্থলে এসে আনসার সদস্যদ্বয়কে ভিকটিমের দেখানো ও সনাক্ত মোতাবেক গ্রেফতার করেন এবং ভিকটিমকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
উক্ত ঘটনার সংবাদ পেয়ে মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম, পুলিশ সুপার, মানিকগঞ্জ গণ*ধ*র্ষ*ণের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভিকটিমের স্বামীসহ পরিবারের অন্যান্যদেরকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।
এই সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃসালাউদ্দিন(সদর সার্কেল), মানিকগঞ্জ, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।









