ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সিরাজদিখানে গাঁজাগাছসহ আটক, পুলিশের হাতে মাদক ব্যবসায়ী Logo লাখাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন: আমিনুল হক Logo গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ Logo ভাঙ্গায় বাসের ধাক্কায় ৫ নিহত, বিক্ষোভে ৪ বাস ও পিকআপে আগুন Logo খাল পুনঃখনন শেষে অব্যয়িত অর্থ কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন Logo কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর সামনে প্রাণ গেল স্ত্রীর Logo বসতভিটা থেকে উচ্ছেদচেষ্টার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo টানা বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ

গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ

চাঁদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ হতাশ ও আহত হয়েছে।

শনিবার বিকেলে চাঁদপুর শহরের বায়তুল আমিন চত্বরে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা শেষে পথসভায় তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, কর্মসংস্থানের অভাব, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দাম, অতিরিক্ত লোডশেডিং এবং গণভোট নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

তিনি দাবি করেন, সরকার দায়িত্ব গ্রহণের পর ছয় মাসের মধ্যে কর্মসংস্থান সৃষ্টির যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। ফলে বেকারত্বের সমস্যা আগের মতোই রয়ে গেছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, সরকার ইরান-সংক্রান্ত যুদ্ধ পরিস্থিতির প্রভাবের কথা বলে জ্বালানি তেলের দাম বাড়ালেও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। লোডশেডিংও অব্যাহত রয়েছে। জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের জন্য গঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখতে পারেনি বলেও তিনি অভিযোগ করেন।

গণভোট প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, তাঁর দাবি অনুযায়ী প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু সরকার গণভোট থেকে সরে গেছে। তিনি আরও অভিযোগ করেন, গণভোটের ফলাফল প্রকাশের ক্ষেত্রে প্রকৃত ফলাফল প্রতিফলিত হয়নি।

তিনি বলেন, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলসহ দেশের কয়েকটি জেলা বন্যাকবলিত হওয়ায় নির্ধারিত কর্মসূচি সংক্ষিপ্ত করে তারা চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন।

পথসভায় সভাপতিত্ব করেন জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলম। এতে এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, যুগ্ম সদস্যসচিব মহিউদ্দিন রনিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা, উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় :