ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী Logo পঞ্চগড়ে দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট Logo কাঁঠালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo বন্যাদুর্গতদের পুনর্বাসনে সরকার কাজ করে যাবে: ত্রাণমন্ত্রী Logo শ্রীপুরে জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন Logo আগামীকাল কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম Logo ৭৩ বছর পর ছোনকা বিদ্যালয়ে বাণিজ্য বিভাগের অনুমোদন Logo নগরকান্দায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি এলাকাবাসীর Logo দলিল লেখক মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন Logo ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ৮০ জনের ছানি অপারেশন

ভূমিহীনদের জন্য বড় উদ্যোগ

গুচ্ছগ্রাম প্রকল্পে কক্সবাজারেও আবাসনের আশার আলো

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ২৪৪ বার পড়া হয়েছে

Screenshot

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ভূমিহীন ও গৃহহীন মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকার নতুন করে বড় উদ্যোগ নিয়েছে। জাতীয় সংসদে কক্সবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজলের প্রশ্নের জবাবে ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, “গুচ্ছগ্রাম ৩য় পর্যায়” নামে একটি পুনর্বাসন প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা ভূমিহীনদের স্থায়ী আবাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভূমি মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রায় ৭৭৬ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ২০২৬-২০৩০ মেয়াদে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় সারাদেশে ২০ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কক্সবাজারসহ দেশের ৬৪টি জেলাই এ প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত থাকায় জেলার ভূমিহীনদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।
প্রকল্পের আওতায় সরকারি খাস জমিতে দুই কক্ষবিশিষ্ট ঘর নির্মাণ করে অসহায় পরিবারগুলোর স্থায়ী আবাসন নিশ্চিত করা হবে। এতে শুধু বসবাসের সুযোগই নয়, বরং সামাজিক নিরাপত্তা ও মানবিক মর্যাদা নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষ করে কক্সবাজারের মতো জনবহুল ও ভূমিহীন মানুষের চাপ থাকা জেলায় এ উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। প্রকল্পটি একনেকের অনুমোদন পেলে দ্রুত বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট মহল মনে করছে, সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে বহু ভূমিহীন পরিবার নতুন ঠিকানা পাবে এবং টেকসই পুনর্বাসনের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভূমিহীনদের জন্য বড় উদ্যোগ

গুচ্ছগ্রাম প্রকল্পে কক্সবাজারেও আবাসনের আশার আলো

আপডেট সময় :