ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

গোবিন্দগঞ্জে জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণের চেষ্টা

গোবিন্দগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের রজাকপুর গ্রামে জোরপূর্বক পৈত্রিক জমি দখল করে টিনশেড ঘর নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত কারেজ আলীর ছেলে ছাইদুর মন্ডল ও জোবান আলী মন্ডলের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত প্রায় ২টার দিকে অভিযুক্তরা দলবল নিয়ে একই গ্রামের মৃত জবেদ আলী মন্ডলের ছেলে ফারুক মন্ডলের পৈত্রিক জমিতে রাতের আঁধারে টিনশেড ঘর নির্মাণের চেষ্টা করেন।
অভিযোগকারী ফারুক মন্ডল জানান, প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে তিনি ও তার ছোট ভাই ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং এলোপাতাড়িভাবে মারধর করেন। এ সময় তাদের প্রাণনাশ ও গুরুতর জখমের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ফারুক মন্ডল আরও বলেন, এ ঘটনায় আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই বাধ্য হয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত ছাইদুর মন্ডল ও জোবান আলী মন্ডলের বক্তব্য জানা সম্ভব হয়নি।
স্থানীয়দের দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোবিন্দগঞ্জে জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণের চেষ্টা

আপডেট সময় :