গোবিন্দগঞ্জে বাকী টাকা চাওয়ায় দোকান ভাংচুর ও লুটপাট
- আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সুন্দইল মন্ডল পাড়া গ্রামে গত ২৩ তারিখে এ ঘটনা ঘটে।
মামলার এজহার সুত্রে জানা যায়,সুন্দইল মন্ডলপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক তার বসতবাড়ীর উঠানে মনোহারি দোকান দিয়ে ব্যাবসা করে আসিতেছি মোঃ কালাম মিয়া ও কাওছার এর কাছে থেকে প্রায় ৯ হাজার টাকা পাই,দীর্ঘ দিন চাওয়ার পরও দেয় না। গত ২৩ তারিখে আবার বাকি টাকা চাইলে কথার কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে তারা লোকজন নিয়ে দেশীয় অস্ত্র সহ লাঠি সোটা নিয়ে আব্দুর রাজ্জাক এর দোকানে হামলা ভাংচুর ও লুটপাট করে এবং আব্দুর রাজ্জাক কে মারপিট করে আহত করে।
এসময় দোকানে থাকা মালামাল লুটপাট করে নিয়ে যায় হামলাকারীরা। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করে।
পরে তার স্ত্রী লাকি বেগম সহ এলাকার লোকজন তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার।
















