ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

গোসাইরহাটে আওয়ামীলীগ ছেড়ে বিএনপিতে যোগদান

নড়িয়া( শরীয়তপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৮৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নে বিএনপিতে একযোগে গণযোগদানের ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
গত বুধবার বিকেলে গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের বক্সমপট্টি এলাকায় সামন্তসার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের হাওলাদার এর বাড়ীতে এক অনুষ্ঠানের আয়োজন করে
প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের হাওলাদার এর নেতৃত্বে ইউনিয়ন পরিষদের মহিলা ও পুরুষ ইউপি সদস্যসহ তার আনুগত্য প্রায় ৪ শতাধিক নেতাকর্মী নিয়ে আনুষ্ঠানিক ভাবে আওয়ামীলীগ ত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন।
প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের হাওলাদার মৎস্যজীবী লীগের ইউনিয়ন সভাপতি ও গোসাইর হাট আওয়ামীলীগের সক্রিয় কর্মী ছিলেন।
বিএনপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের স্বাগত জানান মিয়া নুরউদ্দীন অপু। এসময় যোগদান কৃত নেতাকর্মী তার হাতে হাত রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি কে আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীরা বিএনপি নেতা মিয়া নুরুদ্দিন আহমেদ অপু-কে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে আগামীর রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার করেন। মিয়া নুর উদ্দীন আহম্মেদ অপুও নবাগত নেতাকর্মীকে ফুলের শুভেচ্ছা জানান ।
বিপুল সংখ্যক নেতাকর্মীর বিএনপিতে যোগদান করায় গোসাইরহাট ও সামন্তসার ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে বিএনপি আরো শক্তিশালী হল।
এর আগে, মঙ্গলবার দুপুরে গোসাইরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভানেত্রী নাজমা বেগম এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সামন্তসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রব সরদার নুরুদ্দিন অপুকে প্রকাশ্যে সমর্থন জানান। তারা তাদের নেতাকর্মীদের বিএনপির পক্ষে কাজ করার আহ্বান জানান বলেও জানা গেছে।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক কে এম সিদ্দিক আহমেদ, সদস্য নান্টু খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন আরও বেগবান করতে এই গণযোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোসাইরহাটে আওয়ামীলীগ ছেড়ে বিএনপিতে যোগদান

আপডেট সময় :