ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

গৌরীপুরে গণভোটের ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণায় এনসিপি

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত (এনসিপি) কবি সেলিম বালার নির্দেশনায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরিতে লিফলেট বিতরণ করেছে দলটির স্থানীয় নেতা-কর্মীরা। গতকাল রোববার উপজেলা ও পৌর শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে লিফলেট বিতরণ করেছেন।
প্রচারণাকালে নেতাকর্মীরা সাধারণ ভোটারদের বোঝাচ্ছেন যে, দেশে গণতন্ত্রকে সুসংহত করতে এবং স্বৈরাচারী শাসন ব্যবস্থার পথ চিরতরে বন্ধ করতে গণভোটের কোনো বিকল্প নেই। তারা দাবি করছেন, ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে এবং অহেতুক রক্তপাত বন্ধ হবে। দেশকে এগিয়ে নিতে এবং সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ রাখতে হলে এই গণভোটে ‘হ্যাঁ’ দেওয়া নাগরিক দায়িত্ব। এর মাধ্যমেই একটি শোষণমুক্ত ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব।”
কবি সেলিম বালা বলেন,‘আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই স্বপ্নের অঙ্গীকার নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারে দুইটি নির্বাচন একটি হচ্ছে সংসদ সদস্য নির্বাচন আরেকটি হচ্ছে গণভোটের নির্বাচন। আমাদের ৭১ এবং ২৪ কে সমুন্নত রেখে এই গণভোটে ‘হ্যাঁ’ কে জয়ী করতে হবে। এই ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে কেউ চাইলেই স্বৈরাচার হতে পারবে না। সে লক্ষ্যে আমরা প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছি,।
উপজেলার বিভিন্ন হাট-বাজার ও পাড়া-মহল্লায় এই গণসংযোগ সাধারণ মানুষের মধ্যে বেশ কৌতূহল ও আলোচনার সৃষ্টি করেছে। প্রচারণায় এনসিপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গৌরীপুরে গণভোটের ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণায় এনসিপি

আপডেট সময় :