ঢাকা ০৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

ঘর থেকে দু’পা ফেলিয়া : ঈদের ছুটিতে সপরিবারে ঘুরে আসুন পানাম নগরী

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৭৮৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঐতিহাসিক পানাম নগরী। ১৫ শতকে ঈশা খাঁ সোনারগাঁয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন। সোনারগাঁয়ের প্রায় ২০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে গড়ে তোলা হয় এই নগরী। বাংলাদেশীদের কাছে এটি হারানো নগরী হিসাবেও সুপরিচিত। ঢাকার পার্শবর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে পানাম নগর অবস্থিত। ঢাকা থেকে খুব সহজেই চলে আসা যায় পানাম। পাশেই সোনারগাঁও লোকজাদুঘর।

প্রাচীন এই নগরীর বড় মায়া। একবার ঘুরে আসলে বার বার সেখানে যেতে মন চায়। শান্ত পরিবেশ, পাখপাখালির কিচিরমচির আর নগরীর ভেতর দিয়ে লম্বা পথ ধরে চলতে চলতে পানাম নগরী দেখে চোখ জুড়িয়ে যায়।

এই পানাম নগরী ১৫ শতকে বাংলার রাজধানী ছিলো। এটি সোনারগাঁয়ের পানাম নগরী বীর ঈশা খাঁর সময়কাল থেকেই বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। এখানে বসেই সোনারগাঁয়ের রাজকার্য পরিচালনা করা হতো। পানাম নগরীর অবকাঠোমো ব্রিটিশ আমলের।

অট্টালিকা, মসজিদ, মন্দির, মঠ, ঠাকুরঘর, গোসলখানা, নাচ ঘর, খাজাঞ্চিখানা, টাকশাল, দরবার কক্ষ, প্রশস্ত দেয়াল, ভোজনালয়, বিচারালয়, প্রমোদ কুঞ্জ ইত্যাদি সবই রয়েছে। এই পানাম নগরীতেই দেখতে পাবেন চারশ’ বছরের পুরনো মঠ বাড়ি। এর ঠিক পশ্চিমে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির নীলকুঠি। রয়েছে পোদ্দার বাড়ি, কাশিনাথের বাড়ি, সোনারগাঁয়ের একমাত্র আর্টগ্যালারিসহ নানা প্রাচীন ভবন।

পানাম নগরীর পাশ দিয়ে বয়ে গেছে পঙ্খিরাজ খাল। শেরশাহ আমলে নির্মিত সোনারগাঁ থেকে সিন্ধু পর্যন্ত ঐতিহাসিক গ্র্যান্ড-ট্রাংক রোডের কিছুটা অস্তিত্ব আজও ঠিকে আছে পানামে। তবে হাল আমলে তা পাকা করা হয়।

ইটপাথরের নগরী ছেড়ে কোলাহলমুক্ত প্রাকৃতিক পরিবেশে ঢাকা থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরত্বে সোনারগাঁওয়ের ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পরিবার পরিজন নিয়ে ঘুরে আসুন। পাশাপাশি সোনারগাঁও ঐতিহাসিক সোনারগাঁও লোকজাদুঘরও পরিদর্শন করে আসুন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘর থেকে দু’পা ফেলিয়া : ঈদের ছুটিতে সপরিবারে ঘুরে আসুন পানাম নগরী

আপডেট সময় :