ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ঘাটাইলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারে সহায়তা প্রদান

‎ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎টাঙ্গাইলের ঘাটাইলে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গৃহ নির্মাণ মঞ্জুরির ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান ‎অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
‎‎প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক জানান, ২০ জন সুবিধাভোগী পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন এবং ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।‎
‎এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমাদুল হাসান বলেন,প্রাকৃতিক দুর্যোগে (ঘূর্ণিঝড়) ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘাটাইলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারে সহায়তা প্রদান

আপডেট সময় :