ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ Logo নালিতাবাড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা Logo গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত, আহত ৩ Logo মুন্সিগঞ্জে ডাকাতি হওয়া ৬৪৩ কার্টন সয়াবিন তেল শেরপুরে উদ্ধার, আটক ২ Logo জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই খুলে দেওয়া হবে: সংস্কৃতি মন্ত্রী Logo ঠাকুরগাঁওয়ে অভিযানে তক্ষক, মাদক ও ৮৩ হাজার টাকা উদ্ধার Logo তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান বহাল রেখে সুপ্রিম কোর্টের রায়

চাঁদপুরে অসুস্থ যাত্রীর চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড

মনির হোসেন
  • আপডেট সময় : ১৪৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরে অসুস্থ লঞ্চ যাত্রীকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্টগার্ড।
গতকাল রোববার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত শনিবার জনৈক এক ব্যক্তি তার অসুস্থ দাদাকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য সুরভী-৮ লঞ্চ যোগে ভোলার ইলিশা ঘাট হতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। লঞ্চটি মধ্যরাত ১ টায় চাঁদপুর হরিনা চ্যানেল সংলগ্ন এলাকায় পৌঁছালে উক্ত অসুস্থ ব্যক্তির শ্বাসকষ্ট জনিত কারণে জীবনের ঝুঁকি দেখা দেয়। তৎক্ষণাৎ রোগীর নাতি জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে, কোস্টগার্ড অবগত হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হতে একটি মেডিক্যাল টিম অতি দ্রুত একটি অক্সিজেন সিলিন্ডারসহ হাই স্পিড বোট যোগে উক্ত লঞ্চে গমন করে। অতঃপর মেডিকেল টিম রোগীকে অক্সিজেন প্রদান করে এবং হাই স্পিড বোট যোগে চাঁদপুর পাল বাজার ১০ নম্বর ঘাটে নিয়ে আসে।
তিনি আরও বলেন, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রোগীকে সিভিল অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁদপুরে অসুস্থ যাত্রীর চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড

আপডেট সময় :