ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

চাঁদপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরের হাজীগঞ্জে দেশীয় অস্ত্র ও পিকআপ নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (৭ মার্চ) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জাব্বার।
এই সংক্রান্ত পুলিশ মিডিয়া সেল থেকে দেয়া তথ্যে জানাগেছে, শুক্রবার (৬ মার্চ) দিনগত রাত আনুমানিক ১টার দিকে হাজীগঞ্জ থানা পুলিশ সংবাদ পায় কুমিল্লা থেকে ডাকাতদল হাজীগঞ্জ বাজারে ডাকাতি করার জন্য পিকআপ নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ বাজারের পূর্ববাজার ব্রিজের পাকা সড়কের ওপর চেক পোস্ট বসানো হয়।
সেখানে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল), পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দিলীপ চন্দ্র দাস সহ পুলিশ সদস্যরা গাড়ি তল্লাশি চালু রাখেন।
রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে টাটা ব্র্যান্ডের নীল রংয়ের ছোট পিকআপ আটক করেন। তখন পুলিশের টের পেয়ে পিকআপে থাকা ডাকাত দলের সদস্য দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে এএসআই দিলীপ চন্দ্রা সাহা সঙ্গীয় ফোর্সসহ ডাকাত দলের সদস্য লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার সোনাপুর গ্রামের বাবুল হোসেন এর ছেলে মো. জাহেদ প্রকাশ জাহিদ (২৭), কুমিল্লা মুরাদ নগর থানার খুরুইল গ্রামের মৃত খলিলের ছেলে মো. ইসমাইল হোসেন (৩৫) ও একই জেলার দাউদকান্দি থানার পিপিয়াকান্দি গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. মহসীন মিয়া।
উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে-একটি ধারালো রাম দা, চাপাতি, চুরি, টাটা ব্র্যান্ডের নীল রংয়ের পিকআপ, লোহার কাটার, তিনটি লোহার রড, একটি লোহার শাবল, পুরাতন তিনটি সুতি গামছা, পাঁচটি ধারলো সার্ফ কোম্পানির ব্লেড ও তিনটি কালো রংয়ের মাস্ক।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জাব্বার বলেন, এই ঘটনায় থানায় মামলা হবে। পরবর্তীতে আসামীদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁদপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় :