ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী Logo পঞ্চগড়ে দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট Logo কাঁঠালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo বন্যাদুর্গতদের পুনর্বাসনে সরকার কাজ করে যাবে: ত্রাণমন্ত্রী Logo শ্রীপুরে জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন Logo আগামীকাল কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম Logo ৭৩ বছর পর ছোনকা বিদ্যালয়ে বাণিজ্য বিভাগের অনুমোদন Logo নগরকান্দায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি এলাকাবাসীর Logo দলিল লেখক মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন Logo ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ৮০ জনের ছানি অপারেশন

চালু হচ্ছে অনলাইনে মামলা দায়ের ব্যবস্থা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৪১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পুলিশকে দেশজুড়ে অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন। গতকাল সোমবার প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেন।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী এবং স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। বর্তমানে কোনো মামলা দায়ের করতে হলে সরাসরি নিকটস্থ থানায় যেতে হয়, যা সময়সাপেক্ষ ও নানান ধরনের দুর্ভোগের সৃষ্টি করে। অধ্যাপক ইউনূস বলেন, পুলিশের উচিত ৯৯৯ এর মতো একটি নির্দিষ্ট হটলাইন নম্বর প্রতিষ্ঠা করা, যেন দেশের যে কোনো স্থান থেকে অভিযোগকারী প্রথম তথ্য প্রতিবেদন (এফআইআর) দায়ের করতে পারেন। এটি জনগণের মামলা দায়েরের ঝামেলা কমাবে। তিনি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে দ্রুত অনলাইনে এফআইআর দায়েরের জন্য একটি নতুন ফোন নম্বর চালু করার নির্দেশ দেন।

প্রধান উপদেষ্টা আইজিপিকে অনলাইনে মামলা দায়ের সংক্রান্ত তথ্য প্রদানের জন্য একটি বিশেষ কল সেন্টার স্থাপন করারও নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যারা অনলাইনে মামলা দায়ের করতে সমস্যায় পড়বেন, তারা সহজেই এই কল সেন্টার থেকে সহায়তা নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চালু হচ্ছে অনলাইনে মামলা দায়ের ব্যবস্থা

আপডেট সময় :